ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ ঈদের সময় স্বর্ণালংকার থানায় রাখতে পারবেন : ডিএমপি কমিশনার সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে স্বামী–স্ত্রীর কর্মস্থল যাচাই হবে আইবাসে সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল- অকটেন উদ্ধার এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৫ মার্চের টিকিট মিলছে আজ আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত আমিরাতের সঙ্গে আমাদের বন্ধুত্ব দৃঢ়, এই যুদ্ধ তা প্রমাণ করেছে: ইসরায়েল মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম

বিএনপির গুলশান কার্যালয় থেকে গ্রেপ্তার যুবক রিমান্ডে

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৫:০৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৫:০৮:১৬ অপরাহ্ন
বিএনপির গুলশান কার্যালয় থেকে গ্রেপ্তার যুবক রিমান্ডে
বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার যুবক ইনামে হামীমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন গুলশান থানার প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় আসমিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।


 
আবেদনে বলা হয়, ‘আসামিকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিকভাবে জানা যায়, এ আসামি অসৎ উদ্দেশ্যে তার একাধিক জাতীয় পরিচয়পত্র নকল (জাল) তৈরি করে প্রতারণা করার মাধ্যমে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ আসামি ওই স্থানে নাশকতার উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তিনি নির্বাচনবিরোধী কোনো কাজের সঙ্গে সংযুক্ত হয়েছেন মর্মে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তি নিজের ছবি ব্যবহার করে তিনটি জাতীয় পরিচয়পত্র বহন করেন, যা যে কোনো সময় রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করতে পারেন মর্মে সন্দেহ হচ্ছে।



এতে আরো বলা হয়েছে, ‘জিজ্ঞাসাবাদে এ আসামি এই মামলার ঘটনায় সত্যতা স্বীকার করেন। প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। মামলার মূল রহস্য উদঘাটনসহ ৭ কারণে তার ৭ দিনের রিমান্ড দরকার।


রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ৭ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। 

এর আগে রবিবার বিকেল ৩ টা ৪০ মিনিটের দিকে ইনামে হামীমকে গুলশানের ৮৬ নং রোডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) জিজ্ঞাসাবাদ করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়।


পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা বলেন। এরপর তার দেহ তল্লাশি করে তিনটি জাতীয় পরিচয়পত্র, ৫টি বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা করে। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ