ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, দুর্ভোগে জনজীবন

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১১:৪৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১১:৪৩:০০ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, দুর্ভোগে জনজীবন
চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা ওঠানামা করছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।পৌষের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।উত্তরের হিমেল বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে ম্লানভাবে, তাতে তেমন কোনো উষ্ণতা মিলছে না। ফলে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।




এতে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষ। তীব্র শীতের কারণে কৃষিকাজেও দেখা দিয়েছে বিঘ্ন। বিশেষ করে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে জেলার বিভিন্ন হাসপাতালে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, আপাতত জেলার আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’