ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের ওপর আরও চড়াও ট্রাম্প, ৫০০ শতাংশ শুল্কারোপ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০২:২৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০২:২৯:২৫ অপরাহ্ন
ভারতের ওপর আরও চড়াও ট্রাম্প, ৫০০ শতাংশ শুল্কারোপ
রাশিয়ার তেল কেনার কারণে মস্কোর বাণিজ্যিক অংশীদার ভারত, চীন ও ব্রাজিলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রশ্নে ‘রাশিয়া নিষেধাজ্ঞা বিলে’র প্রতি সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।যদি বিলটি পাস হয়, তবে ‘গ্রাহাম-ব্লুমেন্থাল’ নামের এই নিষেধাজ্ঞা বিলটি মার্কিন প্রেসিডেন্টকে এমন সব দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেবে, যারা জেনেশুনে রুশ তেল বা ইউরেনিয়াম কিনে পুতিনের যুদ্ধ করার মানসিকতায় ইন্ধন জোগাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এই সময়ে মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার লক্ষেই এই কঠোর প্যাকেজটি আনা হয়েছে।




সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং প্রেসিডেন্ট এই বিলটির প্রতি তার সমর্থন ব্যক্ত করেন, যা গত কয়েক মাস ধরে প্রক্রিয়াধীন ছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে আলাপকালে হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বলেন, এটি সঠিক সময়ে নেওয়া একটি পদক্ষেপ। কেননা, ইউক্রেন শান্তির জন্য কিছু ছাড় দিচ্ছে, কিন্তু পুতিন কেবল কথা দিয়ে যাচ্ছেন এবং নিরাপরাধ মানুষ হত্যা চালিয়ে যাচ্ছেন।



লিন্ডসে গ্রাহাম ইঙ্গিত দিয়েছেন যে, আগামী সপ্তাহেই প্রতিনিধি পরিষদে এই বিলের ওপর ভোটাভুটি হতে পারে, যদিও এটি কতটা নিশ্চিত তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রতিনিধি পরিষদ যদি বর্তমানে বিবেচনাধীন সরকারি অর্থায়ন প্যাকেজটি পাস করে, তবে আগামী সপ্তাহে সিনেট সেটি নিয়ে কাজ করতে পারে।সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থালের লেখা এই বিলটি প্রশাসনকে রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক এবং দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেয়। এর মূল উদ্দেশ্য হলো রাশিয়ার সামরিক অভিযানের অর্থায়নের উৎস বন্ধ করে দেওয়া।




হোয়াইট হাউস এর আগে ট্রাম্পের জন্য এই নিষেধাজ্ঞা প্যাকেজে কিছু সংশোধন ও নমনীয়তার দাবি জানিয়েছিল, তবে এতে কোনো পরিবর্তন নিশ্চিত করা হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার