ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

নাফ নদী থেকে অপহৃত ৫ জেলের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ১০:৫০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ১০:৫০:৫৯ পূর্বাহ্ন
নাফ নদী থেকে অপহৃত ৫ জেলের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ নভেম্বর) উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জেলে উখিয়া পালংখালী ইউনিয়নের আঞ্জুম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।এর আগে বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় ওই পাঁচ জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নেয় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছিলেন।আটক অন্য জেলেরা হলেন, আঞ্জুমান পাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুপ (২০), নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান (১৯), জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউছুফ জালাল (১৯)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর পরিবার মরদেহ শনাক্ত করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, আমার ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় ওই পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৪ জন এখনো নিখোঁজ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই