ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জাতিসংঘের সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৫:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৫:০৬:৫২ অপরাহ্ন
জাতিসংঘের সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা যুক্তরাষ্ট্রের
জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আকস্মিক এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ওয়াশিংটনের এমন পদক্ষেপে দমে না গিয়ে নিজেদের ম্যান্ডেট অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ।বিশ্বজুড়ে বহুপাক্ষিক কূটনীতি যখন নানা চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই বড় ধরনের ধাক্কা দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা ও চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা এবং অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো।





জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘সনদে স্পষ্টভাবে বলা আছে, যখন কোনো দেশ নির্দিষ্ট কয়েক বছর তার বকেয়া পরিশোধ করে না। তখন আসলে কী ঘটে। এটি অনুচ্ছেদ ১৯ এ আছে। এটি সংস্থার মহাসচিবের একার সিদ্ধান্ত নয়। এটি জাতিসংঘ সনদে রয়েছে। এর মানে কোনো এক সময় সংশ্লিষ্ট দেশ সাধারণ পরিষদে তার ভোটাধিকার হারাতে পারে।’ব্রিফিংয়ে উঠে আসে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থের বিষয়টিও। ২০২৫ সালেও যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ করেনি বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। প্রশ্ন উঠেছে, এভাবে অর্থ প্রদান না করলে বা সংস্থা থেকে সরে দাঁড়ালে কি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভোটাধিকার থাকবে কিনা। জবাবে সংস্থার মুখপাত্র জানান, কোনো দেশ টানা কয়েক বছর বকেয়া রাখলে স্বয়ংক্রিয়ভাবেই সাধারণ পরিষদে তার ভোটাধিকার হারানোর বিধান রয়েছে।





স্টিফেন ডুজারিক বলেন, ‘জাতিসংঘ তার জায়গায় অটল আছে। যা বারবার দিয়ে আসছে। তা হলো সনদের ধারাগুলো বিশ্বাস করে সংস্থাটি। আন্তর্জাতিক বিষয় নিষ্পত্তিতে সদস্য রাষ্ট্রগুলোর বলপ্রয়োগ এড়িয়ে চলার প্রয়োজনীয়তার ওপর বিশ্বাস করে জাতিসংঘ।’সংস্থা থেকে নাম প্রত্যাহারের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত এক বিবৃতি এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান। মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ১০০ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এছাড়া গ্রিনল্যান্ডসহ বিশ্বের যেকোনো প্রান্তে হামলা চালানোর হুমকির বিষয়ে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে শক্তি প্রয়োগের কোনো স্থান নেই।




এদিকে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ইমিগ্রেশন পুলিশের গুলিতে এক নারী নিহতের ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দায়ীদের যথাযথ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প