ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ক্রিকেট হাইজ্যাক -এর অভিযোগের মুখে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ১১:৩১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ১১:৩১:৪০ পূর্বাহ্ন
ক্রিকেট হাইজ্যাক -এর অভিযোগের মুখে আইসিসি চেয়ারম্যান জয় শাহ
মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক প্রতিদিনই আরো তীব্র হচ্ছে। আইপিএল থেকে তারকা এই পেসারকে বাদ দেওয়ার পর, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে যে তারা আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ভারতে সফর করবে না।এবার এই ইস্যুতে এশিয়ার ক্রিকেট প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিসিবির সাবেক সচিব সৈয়দ আশরাফুল হক। বিশেষ করে তিনি সরাসরি আক্রমণ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহকে।




 
সৈয়দ আশরাফুল হকের দাবি, এশিয়ার ক্রিকেট ব্যবস্থাকে কার্যত ‘হাইজ্যাক’ করে নিয়েছে রাজনীতি। তার মতে, জগমোহন ডালমিয়া, আইএস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া, এন কে পি সালভে বা এমনকি এন শ্রীনিবাসনের সময়ে থাকলে মুস্তাফিজুরকে ঘিরে এমন ঘটনা কখনোই ঘটত না।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত, বাংলাদেশ, পাকিস্তান—সব জায়গাতেই ক্রিকেট ব্যবস্থা রাজনীতিবিদদের হাতে জিম্মি হয়ে গেছে। ভাবুন তো, জগমোহন ডালমিয়া, আইএস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া, এনকেপি সালভে কিংবা এমনকি এন শ্রীনিবাসনের সময়ে কি এমন কিছু হতো? কখনোই না।




কারণ তারা পরিণত মানুষ ছিলেন, ক্রিকেট বোঝতেন এবং একজন খেলোয়াড়ের ওপর এর প্রভাব কী হতে পারে, সেটাও জানতেন।’সাবেক এই বিসিবি সচিব বাংলাদেশের বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তকেও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তার মতে, বিশ্বকাপের মতো টুর্নামেন্ট বর্জন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি বলেন, ‘এখন সবকিছু পুরোপুরি হাইজ্যাক হয়ে গেছে।যাদের হাতে ক্রিকেট, তারা কেউই কখনো ব্যাট ধরেননি। জয় শাহ কখনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। অথচ আমাদের ক্রীড়া উপদেষ্টা বলছেন, বাংলাদেশ ভারতে যাবে না। এটা কি আইপিএল? না, এটা বিশ্বকাপ, একটি আন্তর্জাতিক ইভেন্ট। এমন বিষয়ে হঠকারী বক্তব্য দেওয়া যায় না।





সৈয়দ আশরাফুল হকের অভিযোগ, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার মতে, মুস্তাফিজুর রহমানের বদলে যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে এমন সিদ্ধান্ত নেওয়া হতো না।তিনি আরো বলেন, ‘এটা সস্তা ধর্মীয় আবেগকে কাজে লাগানোর চেষ্টা। অপরিণত রাজনীতিবিদরা যখন ক্রিকেট চালায়, তখনই এমন হয়। পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন সামনে রেখে ভোটের রাজনীতি করা হচ্ছে। আর তার খেসারত দিতে হচ্ছে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টকে।আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল সূচি অনুযায়ী বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে—তিনটি কলকাতাতে এবং একটি মুম্বাইতে।



এখন পর্যন্ত আইসিসি বিসিবির আবেদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কাতে সরানো হবে কি না, সে বিষয়েও এখনো কোনো নিশ্চিত তথ্য নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী