ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

চুয়াডাঙ্গায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, আটক ২

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ১২:১৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ১২:১৫:৫০ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, আটক ২
চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা চলাকালীন নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে কর্তৃপক্ষ।গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার ১০টি পরীক্ষাকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮ হাজার ৫৪৯ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।এদিকে, পরীক্ষা চলাকালীন নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে একটি স্মার্টওয়াচসহ আটক করা হয়। তিনি জেলার খেজুরা গ্রামের বাসিন্দা।





অন্যদিকে, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্র থেকে মোহাম্মদ আশিকুর রহমান নামের এক পরীক্ষার্থীকে নকল এমসিকিউ শিটসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় আটক করা হয়। তিনি সদাবরী গ্রামের বাসিন্দা।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুই পরীক্ষার্থীর বিরুদ্ধেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়ায় তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।



এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক পরীক্ষার্থীরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলার শূন্য পদের মধ্যে আলমডাঙ্গা উপজেলায় ৩০টি, জীবননগর উপজেলায় ২৫টি, দামুড়হুদা উপজেলায় ৩৩টি এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯টি পদ রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ