ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

স্কুল ব্যাগে মিলল শক্তিশালী বোমা, বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৩:১৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৩:১৪:৪২ অপরাহ্ন
স্কুল ব্যাগে মিলল শক্তিশালী বোমা, বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট
ফরিদপুরে পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট।ওই দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটি রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা।আজ সকাল সাড়ে ৯টা থেকে শহরের বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি ফাটানোর উদ্যোগ নেয় ঢাকা থেকে আগত ১০ সদস্যবিশিষ্ট বোমা ডিসপোজাল দল। এ সময় বিসর্জন ঘাট সংলগ্ন আলীপুর সেতুর দু’পাশে এবং নদীর দুই পাড়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেয় সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা।





প্রত্যক্ষদর্শীরা জানান, বোম্ব ডিসপোজাল দলের সদস্যরা বোমাটির সঙ্গে নতুন তার যুক্ত করে আনুমানিক ৫০ মিটার দূরে গিয়ে ইলেকট্রিক সংযোগ দিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার স্প্লিন্টার মাটি থেকে অন্তত ২০ ফুট ওপরে ছুটে যায়। এর আগে গতকাল শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কুমার নদের ওপর আলীপুর সেতুর দক্ষিণ পাড়ে পাঠখড়ির স্তূপের মধ্যে একটি স্কুল ব্যাগে এ বোমাটি দেখা যায়।গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জেনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগে রাখা বোমাটি সদৃশ বস্তুটি সেতুর নিচে বিসর্জন ঘাট এলাকায় বালুর বস্তা দিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা হয়। সেনাবাহিনীর সদস্যরা জায়গাটি ঘিরে রাখেন।



পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) টিমের সাহায্য চাওয়া হয়। এটিইউ-এর ১০ সদস্যবিশিষ্ট বোমা ডিসপোজাল দল শনিবার রাতেই ফরিদপুরে এসে পৌঁছান। দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সকালে এ ব্যাপারে কার্যক্রম শুরু করার কথা জানান।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, আলীপুর সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা রয়েছে- এ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদের পাড়ে বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়।




ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য