ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নারী গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৬:২৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৬:২৮:৪৩ অপরাহ্ন
বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নারী গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নুরজাহান বেগম (৫০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নুরজাহান বেগম ধর্ষণে অভিযুক্ত অনিকের মা।রোববার (১১ জানুয়ারি) সকালে নুরজাহান বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ২ শিক্ষার্থী।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার এক বান্ধবীকে বাসায় ডাকেন। ওই বান্ধবী অনিকের বাসায় যাওয়ার আগে তার আরেক বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকে ধর্ষণ করে। এরপর ধর্ষিত দুই শিক্ষার্থী অনিকের মা নুরজাহান বেগমকে বিষয়টি জানায়। কিন্তু নুরজাহান বেগম বিষয়টি পুলিশকে অবহিত না করে কিংবা ভিকটিমকে চিকিৎসা সহায়তা না দিয়ে ছেলেকে পালিয়ে যেতে সাহায্য করেন।অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।



এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করার পর অনিকের মা নুরজাহান বেগমকে গ্রেফতার করা হয়েছে। আর অভিযুক্ত অনিককে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল উঠে তৎপরতা শুরু করেছে।
 

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ