ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অশান্ত মণিপুরে অনির্দিষ্টকালের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ১১:১৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ১১:১৮:১৪ পূর্বাহ্ন
অশান্ত মণিপুরে অনির্দিষ্টকালের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি অপহৃত ৬ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় শনিবার (১৬ নভেম্বর) রাজধানী ইম্ফলে সহস্রাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে রাস্তাঘাট অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে অনির্দিষ্টকালের কারফিউ এবং রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিক্ষোভের একপর্যায়ে রাজ্যের দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা। এমনকি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের প্রতিহত করে।

গত বছর থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা চলছে। এই সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং এখনো রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি মণিপুর-আসাম সীমান্ত থেকে এক নারী এবং দুই শিশুসহ মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই অঞ্চলে সংঘর্ষের জেরে ১০ জনের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছিল।

বিক্ষুব্ধ জনগণ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগ দাবি করছেন। তাদের অভিযোগ, তিনি মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। শনিবার ইম্ফল শহরের রাস্তায় ব্যানার হাতে শত শত নারী বিক্ষোভে অংশ নেন। তারা জাতিগত সহিংসতা বন্ধের দাবি জানান এবং সাধারণ মানুষকে এই সংঘর্ষের বলি হতে না দেওয়ার আহ্বান জানান।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের এই কঠোর পদক্ষেপ নেওয়া হলেও উত্তেজনা এখনো থামেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সাধারণ জনগণের ক্ষোভ ও হতাশা এখনো তীব্র।

পরিস্থিতির উপর নজর রেখে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম