ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা

হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১১:০৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১১:০৭:০৫ পূর্বাহ্ন
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাবান্না ও নানা অনিয়মের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে তদন্ত কমিটির সদস্য সচিব ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বিষয়টি নিশ্চিত করেন। 



সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয় তিন সদস্যের তদন্ত কমিটি। প্রতিবেদনে অপারেশন থিয়েটারে রান্নাবান্নাসহ অনিয়মে অন্তত ১০ জন নার্সের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে দীর্ঘদিনের এ অনিয়মে কোনো চিকিৎসক বা কর্মকর্তার গাফেলতি পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, হাসপাতালের গাইনি ও প্রসূতি ওয়ার্ডে সেবা নিতে আসা একাধিক রোগীর স্বজন অভিযোগ করেছেন, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা এসব অনিয়ম সম্পর্কে জানতেন। তাদের দাবি, বিভিন্ন সময়ে চিকিৎসকরা নার্সদের তৈরি খাবারও গ্রহণ করতেন। অথচ তদন্তে কেবল নার্সদের দায়ী করায় চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।


জানা গেছে, অপারেশন থিয়েটারে চুলা জ্বালিয়ে রান্নাবান্নার সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর পাঁচ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করে তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের আগেই তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে অনিয়মে জড়িত নার্সদের বদলির সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদারকে সাময়িক বরখাস্ত করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। পাশাপাশি হাসপাতালের অবকাঠামো উন্নয়নের সুপারিশও করা হয়েছে।

আরএমও ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বলেন, নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। তদন্তাধীন বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে চিকিৎসকদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিবেদনটি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবর পাঠানো হয়েছে। বিভাগীয় পরিচালক ডা. ফজলে রাব্বি বলেন, প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাদের সম্পৃক্ততা মিলবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা হবে।

উল্লেখ্য, লেবার ওয়ার্ডে রান্নাবান্না ও অনিয়মের ঘটনায় দেশজুড়ে সমালোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকেও আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী