ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আরও বড় হলো ব্রিকস, যোগ দিলো তুরস্কসহ ১৩ দেশ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:৪১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:৪১:৫০ অপরাহ্ন
আরও বড় হলো ব্রিকস, যোগ দিলো তুরস্কসহ ১৩ দেশ
আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের সাথে আনুষ্ঠানিকভাবে আরও ১৩টি দেশ যুক্ত হয়েছে, তবে তারা এখনো পূর্ণ সদস্যের মর্যাদা পায়নি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে মালয়েশিয়ার সংবাদমাধ্যম *দ্য স্টার* এ তথ্য জানিয়েছে। নতুন অংশীদার দেশগুলো হলো: মালয়েশিয়া, আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, নাইজেরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান, এবং ভিয়েতনাম।

ব্রিকসের অংশীদার হিসেবে মালয়েশিয়াসহ অন্যান্য দেশগুলোর যুক্ত হওয়ার মাধ্যমে এই জোটের ভৌগোলিক ও অর্থনৈতিক পরিধি আরও বিস্তৃত হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২৮ জুলাই রাশিয়ার কাছে ব্রিকসে যোগদানের জন্য একটি আবেদনপত্র জমা দেন। 

ব্রিকস মূলত ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনকে নিয়ে গঠিত হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হলে এর নাম হয় ব্রিকস। ২০২৩ সালে সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া জোটে যোগ দেয়, আর এবছর আরও ১৩টি নতুন দেশকে অংশীদার করা হয়েছে। এভাবে ব্রিকসের সদস্য সংখ্যা এখন ২৩-এ পৌঁছেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে