ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

পাম্পে তেল নিয়ে পালানোর চেষ্টা, টাকা চাওয়ায় কর্মীকে গাড়িচাপায় হত্যা

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৫:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৫:১৪:৫১ অপরাহ্ন
পাম্পে তেল নিয়ে পালানোর চেষ্টা, টাকা চাওয়ায় কর্মীকে গাড়িচাপায় হত্যা
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মেসার্স করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল হাসেম সুজনকে আটক করেছে পুলিশ।নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। রিপন গোয়ালন্দ মোড়ের মেসার্স করিম ফিলিং স্টেশনের মিটারম্যান হিসেবে কাজ করতো।জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশন (করিম গ্রুপের একটি প্রতিষ্ঠান) থেকে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৪) নম্বরের একটি প্রাইভেটকার তেল নিয়ে মূল্য পরিশোধ না করে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় মিটারম্যান টাকা আদায়ের উদ্দেশে গাড়ির সঙ্গে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালে গাড়িচালক মিটারম্যান রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়। এতে মিটারম্যান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ওই গাড়িতে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন বসা ছিলেন। এ ঘটনায় আবুল হাসেম সুজনকে আটক করেছে রাজবাড়ী থানা-পুলিশ।




এসংক্রান্ত ৬ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ এ প্রতিবেদকে হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৪) মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এরপর সাবেক যুবদলের সভাপতি আবুল হাসেম সুজন নিজে একটি কাগজে কিছু লিখে সেটা পাম্পের মিটারম্যানকে দেখাচ্ছে। এর কিছুক্ষণ পর সুজন তার গাড়িতে উঠে যায়। পরে গাড়ির ভেতরে থাকা চালক গাড়ি টান দিলে মিটারম্যান ওই গাড়ির সঙ্গে দৌড়াতে শুরু করে, গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে মিটারম্যান ওই গাড়ির নিচে চাপা পড়ে।
 

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার