ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয় চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ বিশ্ব মা দিবস আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ১৮ লাখ টাকায় পাসের চুক্তি, ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত ৬ জনের দেহে হান্টাভাইরাস, মহামারি নিয়ে ডব্লিউএইচওর বক্তব্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৫:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৫:২০:২৩ অপরাহ্ন
বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!
দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হয়েছে। দীর্ঘদিনের সেই চুপিচুপি প্রেম এবার পরিণয়ে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল।



ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন, আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে। বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরকে। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। 

তবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে ব্যক্তিগত পরিসরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই জুটি। সেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। সম্পর্ক নিয়ে ধানুশ কিংবা ম্রুণাল কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 


বরাবরই তারা একে অপরের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। তবে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাদের একত্রে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি বিশেষ উষ্ণতা ভক্তদের মনে সন্দেহ পাকাপোক্ত করেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, মৌনতার আড়ালে বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন তারা।



ধানুশের এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। ধানুশ ের দুই পুত্রও রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের সুবর্ণ সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশ ের বয়সের পার্থক্য বিস্তর। সব বাধা পেরিয়ে অভিনেত্রী কি সত্যিই দুই সন্তানের জনকের সঙ্গে ঘর বাঁধছেন? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের ওপর নির্ভরশীল।
 

কমেন্ট বক্স
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন