ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১১:৫৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১১:৫৯:৪২ পূর্বাহ্ন
সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা
সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। তারা ছাগলগুলো চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যায়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ছাগলগুলো চুরি করেন।এসব সেনা সিরিয়ার গোলান উপত্যকা অবস্থান করছিল। ২০২৪ সালের ডিসেম্বরে যখন সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতন হয় তখন গোলান উপত্যকার বড় একটি অংশ দখল করে ইসরায়েলি সেনারা।
অপর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গোলান ব্রিগেডের সেনারা প্রায় ২৫০টি ছাগলকে মাঠে চড়তে দেখেন। এগুলো সিরিয়ার খামারিদের ছাগল। এরপর তারা সেগুলোকে ধরে পশ্চিমতীরে নিয়ে আসে।সেখানে আগে থেকেই ট্রাক প্রস্তুত করা ছিল। এরপর ট্রাকে ছাগলগুলো তুলে সেগুলো পশ্চিমতীরের অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠায় তারা।



ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, যারা এরসঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্কোয়াড কমান্ডারকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং যে চুরির সঙ্গে জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।চুরির বিষয়টি পরেরদিন সকালে ধরা পড়ে। ওই সময় সিরিয়ার কৃষকরা দেখতে পান কিছু ছাগল রাস্তার পাশে হাটাহাটি করছে। তারা বিষয়টি সিরিয়ার সেনাবাহিনীকে অবহিত করেন।



টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি যাওয়া ছাগলের এখনো খোঁজ চলছে। যারমধ্যে ২০০টি এখনো ইসরায়েলে রয়ে গেছে। আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা