ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে বিচ্ছেদের কথা জানালেন মৌনী দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি করালেন তরুণী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য দেশে হামের চেয়ে প্রতিদিন নিউমোনিয়ায় মৃত্যু বেশি কমলো সোনার দাম বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মারা গেলেন মা কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড অনিয়ন্ত্রিত স্ক্রিন শিশুদের জন্য বড় ক্ষতি ঈদুল আজহা কবে, জানাল আমিরাত দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও ভারি বৃষ্টির আভাস অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়-সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ব্যাংকের মোট মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত ঋণ পাবে শিল্প গ্রুপ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১২:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১২:২৩:০৪ অপরাহ্ন
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা
হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এসব নয়, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করতে সরকার কাজ করছে।
গতকাল সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।উপদেষ্টা আরও বলেন, যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যত যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।




তিনি বলেন, এখনই গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই গুজব কানে আসবে সেটা তাৎক্ষণিকভাবে সেটি যে ভুল তা তুলে ধরতে হবে। যা ছড়ানো হয়েছে সেটা যে ভুল তথ্য তা প্রচার করে দেন। এতে মানুষ সত্যটা জানতে পারবে। স্বস্তি আসবে।উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, যত বেশি জনগণ অংশগ্রহণ করবে, অশুভ শক্তি ততবেশি পেছনে হাঁটতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে এগোতে দিবেন না। তারা সামনে আসলে তাণ্ডব নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়া চলবে না।১২ জানুয়ারির নির্বাচনে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভোট কাস্টিং বেশি হতে পারে জানিয়ে তিনি বলেন, আমরা রেকর্ড সৃষ্টি করবো। গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো। ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন যেন আমরা করতে পারি এবং ইনশাল্লাহ আমরা তা পারবো।




সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 




সূত্র : বাসস।  

কমেন্ট বক্স
ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে

ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে