ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ১২:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ১২:১৭:১৭ অপরাহ্ন
ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি থানায় প্রতিনিধি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে সংগঠনের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, “ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের সব থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠন করা হবে। ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন। বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে কাজ শুরু করুন।”

এর আগে, গত ২ নভেম্বর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে থানাভিত্তিক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল জাতীয় নাগরিক কমিটি। এতে জানানো হয়, প্রতিটি কমিটিতে অন্তত ২৫ শতাংশ নারী প্রতিনিধি রাখা হবে। এছাড়াও কমিটির প্রতিনিধিদের মধ্যে শহীদ পরিবারের সদস্য এবং অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য ৫ শতাংশ কোটা বরাদ্দ থাকবে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের জন্য থাকবে আরও ৫ শতাংশ। কৃষক-শ্রমিক শ্রেণি থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্থানীয় জাতিগোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বও থাকবে কমিটিতে।

জাতীয় নাগরিক কমিটি গত ৮ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার সাধনকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করে নতুন এই প্ল্যাটফর্ম। একই দিনে সংগঠনটি ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

নাগরিক কমিটি নিজেদের একটি প্রেশার গ্রুপ হিসেবে পরিচয় দিয়ে বলেছে, তারা দেশে রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠনের জন্য জনগণের মতামতকে প্রাধান্য দেবে এবং সাংগঠনিক কাঠামোর মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনের পথ তৈরি করবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা