ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৫:২১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৫:২১:৪৪ অপরাহ্ন
‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে।  জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার, অত্যাচারী আর ফিরে আসবে না।  নাগরিক অধিকার সুরক্ষিত হবে, ন্যায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। গণমানুষের অধিকার অক্ষুণ্ন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে।  শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাইয়ে বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 


প্রেস সচিব বলেন, মাজারে আক্রমণ নিন্দনীয় কাজ ছিল।  বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবিদদের হাত দিয়ে, পীর-আউলিয়াদের হাত দিয়ে সম্প্রসারিত হয়েছে।    তিনি বলেন, মাজারে আক্রমণ খুবই নিন্দনীয় একটি কাজ, জঘন্য একটি কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, আঘাত করা কাম্য নয়।  আপনার যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে, সেখানে যেতে পারেন।  মাজার তো আমাদের বাংলা সংস্কৃতির পার্ট।  





মাজার আঙ্গিনা ঘুড়ে দেখে প্রেস সচিব বলেন, বুচাই চান পাগলা এই এলাকার নামকরা সাধক ছিলেন। প্রতিবছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে।  দেশের নামকরা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন।  আমি বলবো সাম্প্রদায়িক সম্পীতির দেশ বাংলাদেশ, সেই সম্পীতি যেন বজায় থাকে।   





উল্লেখ্য, ২৪ সালের ১১ সেপ্টেম্বর মাজারটি কতিপয় লোকেরা ভেঙে দেয়।  দরজা-জানালা ও গম্বুজ ভেঙে ফেলা হয়।  ইতোপূর্বে এই মাজারে যে ভাঙচুর হয়েছে- তা সরকার বাদী হয়ে মামলা করেছে।  সম্প্রতি মাজারটিতে সংস্কার কাজ চলমান রয়েছে। মাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, এলাকার কিছু টুপিধারী লোক মাজারটা ভাঙচুর করে।  তারা এটা পছন্দ করে না।  প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাজারটি মেরামতের কথা বলেছেন, তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।   মাজার পরিদর্শনকালে প্রেস সচিবের সঙ্গে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফি প্রমুখ।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু