ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবরে ছোট ছেলের তাণ্ডব কলার মোচা দেখিয়ে রেল থামানো এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু মানহানি মামলায় ইনু-মেনন-মানিকের জামিন মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে কলম্বিয়ায় ৯০ সেনা নিহতের ঘটনায়ও কেন যুক্তরাষ্ট্রের নাম আসছে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব: সালাহউদ্দিন ‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’ ব্রাহ্মণবাড়িয়ায় চোখে ফোনের ফ্লাশলাইটের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত এক বছর আটকে রাখার পর ফিলিস্তিনি শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র ফেসবুকে কনটেন্ট দিলেই মাসে আয় ৩ হাজার ডলার, মানতে হবে কিছু শর্ত ঈদের সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত

ডব্লিউএইচও থেকে নিজেদের প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:৩৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:৩৪:১৪ পূর্বাহ্ন
ডব্লিউএইচও থেকে নিজেদের প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সকালে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম দিনে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের (ই.ও. ১৪১৫৫) প্রেক্ষিতে এ ঐতিহাসিক পদক্ষেপ কার্যকর করা হয়েছে।স্টেট সেক্রেটারি মার্ক রুবিও এবং স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতা এবং সময়মতো সঠিক তথ্য শেয়ার না করার কারণে আমেরিকানদের অপূরণীয় ক্ষতি হয়েছে।বিবৃতিতে অভিযোগ করা হয়, ডব্লিউএইচও তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে একটি রাজনৈতিক ও আমলাতান্ত্রিক এজেন্ডা নিয়ে কাজ করছে, যা মূলত আমেরিকার স্বার্থবিরোধী দেশগুলোর দ্বারা নিয়ন্ত্রিত।





প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের সব ধরনের অর্থায়ন এবং কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে। এমনকি বিদায়লগ্নেও সংস্থাটির সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ততা প্রকাশ পেয়েছে।বিবৃতিতে অভিযোগ করা হয়, ডব্লিউএইচও সদর দপ্তরের সামনে থাকা যুক্তরাষ্ট্রের পতাকাটি তারা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং উল্টো ক্ষতিপূরণ দাবি করছে। আমেরিকান প্রশাসন এ ঘটনাকে দেশটির জন্য চরম অপমানজনক হিসেবে অভিহিত করেছে।




তবে সংস্থাটি ছাড়লেও বিশ্ব স্বাস্থ্য সুরক্ষায় নেতৃত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ওয়াশিংটন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এখন থেকে কোনো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নয়, বরং বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক ও ফলভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যখাতে কাজ করবে। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত আমেরিকার নাগরিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রবীণদের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্টেট ডিপার্টমেন্ট উল্লেখ করেছে।বিশ্বের বৃহত্তম অর্থ দাতা হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এই প্রস্থানের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম এবং বৈশ্বিক স্বাস্থ্য রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর