ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার

স্ত্রীকে কুপ্রস্তাব, প্রতিবেশীর সঙ্গে যে কাণ্ড ঘটালেন স্বামী

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন
স্ত্রীকে কুপ্রস্তাব, প্রতিবেশীর সঙ্গে যে কাণ্ড ঘটালেন স্বামী
প্রায় ১৯ মাস আগে নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে নিখোঁজ হয়েছিলেন সুমন হোসেন (৩৯) নামে এক ব্যক্তি। তবে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কয়শা গ্রামের একটি ডোবার পানি সেচে ও মাটি খুঁড়ে তার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ২০ জুন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আত্রাই উপজেলার কয়শা গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুমন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের দুই দিন পর আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 




পরবর্তী সময়ে পরিবারের লোকজন বাড়ির পাশে ইটের টুকরায় রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ইটে লেগে থাকা রক্তের ডিএনএ পরীক্ষা করে তা সুমনের রক্ত বলে শনাক্ত করে। এরপর সুমনের স্ত্রী বাদী হয়ে গত ১৫ নভেম্বর আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই মাস পরও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি করতে পারছিল না পুলিশ।তবে সপ্তাহখানেক আগে নিখোঁজ সুমনের পরিবারের সদস্য ও স্বজনেরা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে নতুন কিছু তথ্য দিলে মামলাটি নতুন করে তদন্তের নির্দেশ দেয়া হয়। পুলিশের তদন্ত দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ব্যক্তি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। 





তার স্বীকারোক্তিতে জানা যায়, সুমন তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং হাত ধরে টানাটানি করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এরপর ২০২৪ সালের ২২ জুন রাত ১২টার দিকে সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছোট ভাইয়ের সহযোগিতায় গ্রামের নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। 





পরে দুই ভাই মিলে মরদেহ গুম করতে পাশের শুকনো একটি ডোবায় মাটিচাপা দেন। তার ওই ভাই কয়েক মাস আগে আত্মহত্যা করেন।তিনি আরও জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তার আসামির দেখানো পয়সা গ্রামের রমজানের পুকুরের পানির ডোবা সেচে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সুমনের হাড়গোড়সহ বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, হত্যার পর খুনি সুমনের মুঠোফোন নিজের কাছে রেখেছিলেন। এটি নেয়ার পর সেটি বন্ধ করে রেখেছিলেন। এর মধ্যে সেই মুঠোফোনটা চালু করে ব্যবহার করা শুরু করেন। এটার সূত্র ধরে খুনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনের কঙ্কাল উদ্ধার করা হয়। এসব হাড়গোড় নওগাঁর আত্রাই থানায় নিয়ে আসা হয়েছে, যা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে ঢাকায়।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুর জেলা কারাগারে কর্মরত  কর্মকর্তার বদলি

গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি