ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

স্বামীর তথ্যে অভিযান, স্ত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:৩২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:৩২:২৮ পূর্বাহ্ন
স্বামীর তথ্যে অভিযান, স্ত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিপুল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় ফেনসিডিল কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়াসমিন জাহান (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর (দমদমা) এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) ওই নারীর স্বামী মো. মিজানুর রহমান ৫০৭ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তার তথ্যের ভিত্তিতেই শনিবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





র‍্যাব সূত্র জানায়, অভিযানের সময় আটক নারীর নিজ বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের ঘর তল্লাশি করে চার থেকে পাঁচটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা মোট ৯৮৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।আটক নারী কালিগঞ্জ উপজেলার কামদেবপুর এলাকার মিজানুর রহমানের স্ত্রী।র‍্যাব-৬ জানায়, সাতক্ষীরা র‍্যাব-৬-এর এডিশনাল পুলিশ সুপার জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে পোশাকধারী ও সিভিল পোশাকে প্রায় ২০ থেকে ২৫ জন র‍্যাব সদস্য বিজিবির সঙ্গে যৌথভাবে এ অভিযানে অংশ নেন।





উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা