ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

“আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং নয়”—ঢাকা–১১ তে ড. কাইয়ুমের কড়া বার্তা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:০২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:০২:১৪ অপরাহ্ন
“আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং নয়”—ঢাকা–১১ তে ড. কাইয়ুমের কড়া বার্তা

ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, বাংলাদেশকে আর কোনোভাবেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর শিকার হতে দেওয়া হবে না। প্রশাসন ব্যবহার করে বা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়েই তার কঠোর জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ড. এম এ কাইয়ুম বলেন, এটি শেখ হাসিনার একদলীয় বাংলাদেশ নয়—যেখানে প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করা যাবে। এই দেশ জনগণের, আর ক্ষমতার প্রকৃত মালিকও জনগণ।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে আর রাতের ভোট দিনে গণনার মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নিয়ে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়েছে।

আসন্ন নির্বাচনকে জনগণের জন্য ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। জনগণের ঐক্যই পারে গণতন্ত্র ফিরিয়ে আনতে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা