ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সাদ্দামের লগে কি করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১০:৫৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১০:৫৪:০১ পূর্বাহ্ন
সাদ্দামের লগে কি করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি
 দেশজুড়ে আলোচনায় থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট জেলার সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে ফোন করে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনের বিভিন্ন সময়ে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার বিদেশি নম্বর থেকে তাদের হুমকি দেয়া হয়।



নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল করে হুমকি দেয়ার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয় অপর প্রান্ত থেকে। বলতে শোনা যায়, ‘এই ... কি করছস, সাদ্দামের লগে কি করছস।

এছাড়া ওই কল রিসিভ করার পর পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে ব্যক্তি। ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি....’, তুই অ্যারেস্ট করায় দিসছ... তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে....’।

হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


এদিন  সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে মোবাইল ফোনে হুমকি দেয়া হয়েছে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনকেও। তিনি বলেন, এটা অনভিপ্রেত। আমি এটা নিয়ে মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের পাশে ছিল। যেই হন, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিষয়টি নিয়ে বাগেরহাটের পুলিশ ও বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে চ্যানেল 24 এ অনলাইনের। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে বাঘেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) যশোর জেলা কারাগারে আটক সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সন্তানকে হত্যার পর স্ত্রী আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসককে প্যারলের মুক্তির আবেদন করা হলে তিনি জানান, যেহেতু আসামি যশোর জেলা কারাগারে রয়েছে সেহেতু যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসককে কোন আবেদন করা না হলেও স্ত্রী সন্তানদের মরদেহ নিয়ে পরিবারের পক্ষ থেকে কারাবন্দী সাদ্দামের সঙ্গে শেষ বিদায়ের আগে দেখা করানো হয়। এ ঘটনা কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তোলপাড় শুরু হয়। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে