ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ময়মনসিংহে সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৫:০০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৫:০০:২৯ অপরাহ্ন
ময়মনসিংহে সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সার্কিট হাউজ মাঠে সমাবেশস্থলে পৌঁছান তিনি। সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।



তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সার্কিট হাউজ মাঠ। ময়মনসিংহে প্রবেশ করার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিএনপির চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।

কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে। বেলা ১টা ৫৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই সমাবেশ শুরু হয়।



নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। বিভিন্ন ব্যানার, টি শার্ট ও ক্যাপ পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসেন নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলছেন। অন্যদিকে সার্কিট হাউজ মাঠ এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে অংশ শেষে বিএনপি চেয়ারম্যান গাজীপুরের রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় এবং উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় সমাবেশ যোগ দেবেন। এরপর রাজধানীর গুলশানে বাসভবনে ফিরবেন তিনি।




গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জে ৭টি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে ২৫ জানুয়ারি তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিন চট্টগ্রাম, ফেনী, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী