ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ইনসাফ নিয়ে শঙ্কা হাসনাত আবদুল্লাহর

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৫:১৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৫:১৭:০১ অপরাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ইনসাফ নিয়ে শঙ্কা হাসনাত আবদুল্লাহর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া একটার সময় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আমার ভাই নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটেয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?





তিনি আরও লেখেন, ঢাকা-৮ আসনের ভোটারগণ, এবার আপনারা সিদ্ধান্ত নিবেন যে ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতা-কর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কি না। যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?প্রিয় দেশবাসী, গুন্ডা-পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎকে তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।



এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করেন, ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী, তারা শিক্ষার্থীরূপে কলেজে প্রবেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে থাকে।




তিনি আরও জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই হামলার ঘটনা ঘটে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ