ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

জামায়াতকে নারীরাই বেশি ভোট দেবেন, কারণ তারা শান্তিপ্রিয়: তাহের

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৫:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৫:১৮:৪৯ অপরাহ্ন
জামায়াতকে নারীরাই বেশি ভোট দেবেন, কারণ তারা শান্তিপ্রিয়: তাহের
প্রতিপক্ষ দল সন্ত্রাসী কর্মকাণ্ড অগ্রাধিকার দিয়ে নির্বাচনে তথাকথিত বিজয়ের জন্য অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি বলেন, জাতীয় নির্বাচনে আমাদের মহিলা (নারী) বিভাগ খুবই অ্যাক্টিভ। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, পুরুষ কর্মীদের মতো তারাও ভোটারদের কাছে যাচ্ছেন। আমাদের অ্যাসেসমেন্ট হলো সারাদেশে নারী সমর্থক বেশি, জামায়াতকে নারীরাই বেশি ভোট দেবেন, কারণ নারীরা শান্তিপ্রিয়।মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।




আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের বহু জায়গায় তারা আমাদের নারীদের হুমকি দিচ্ছে, মারধর শুরু করেছে, কেন্দ্র নিয়ন্ত্রণ ও দখল করার মহড়া দিচ্ছে। প্রতিপক্ষ দলের প্রধান কৌশল এটা যে, তারা জানে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ায়র সম্ভাবনা কম। সুতারাং কেন্দ্র দখলই জেতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম।




তিনি বলেন, আমাদের প্রধান প্রতিপক্ষরা বুঝতে পারে, জামায়াতের নারী কর্মীদের কর্মকাণ্ড প্রতিপক্ষের টোটাল কর্মকাণ্ডকে ছাপিয়ে যেতে পারে। এজন্য সারাদেশে নারীদের তারা আক্রমণ করছে, হেনস্তা করার চেষ্টা করছে এবং তাদের ভীত করার পরিবেশ সৃষ্টি করছে।



নারীদের ওপর রাজনৈতিক কারণে হামলা করা হচ্ছে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, যারা বেশি বেশি চিৎকার করে, নারীর অধিকার এবং স্বাধীনতার কথা বলে, তারাই বেশি রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা করছে। আপনাদের রেডিও টেলিভিশন থেকে শুনছি, তারা বক্তৃতায় জিহবা কেটে দেওয়া ও জামায়াতকে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকিও দিচ্ছে।নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে তা দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের প্রধান প্রতিশ্রুতি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে এটার রেজাল্ট যাই হোক, এটার ফলাফল দেশ এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না। এত বড় আন্দোলনের পর নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে ভবিষ্যৎ অন্ধকার।




সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে জোর করে ক্ষমতায় গেলে আগের চেয়ে খারাপ অবস্থা হবে। এজন্য আমি সবাইকে অনুরোধ করবো দায়িত্বশীলতার পরিচয় দিতে। কেউ যদি মনে করে জোর করে ক্ষমতায় গেলে সব শেষ হয়ে যাবে, এটা মারাত্মক ভুল।তিনি বলেন, নির্বাচনে যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪- এর মতো হয় তাহলে এই নির্বাচণ গ্রহণযোগ্য হবে না। এভাবে কেউ যদি অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তাদের সেটা দুঃস্বপ্ন হবে। জনগণ তাদের প্রতিরোধ করে আবার পতন ঘটাবে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী