ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

বরফে চাপা পড়া মালিকের সঙ্গে টানা চারদিন না খেয়ে পাশে ছিল কুকুর

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১২:৪৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১২:৪৬:২৪ অপরাহ্ন
বরফে চাপা পড়া মালিকের সঙ্গে টানা চারদিন না খেয়ে পাশে ছিল কুকুর
ভারতের হিমাচল প্রদেশের চাম্বাতে বরফের নিচে চাপা পড়া মালিকের সঙ্গে টানা চারদিন দাঁড়িয়েছিল একটি কুকুর। এ সময় এটি পানিসহ কোনো খাবার খায়নি।মালিকের সঙ্গে কুকুরটি পাহাড়ি বরফ অঞ্চলে গিয়েছিল। সেখানে দুর্ঘটনায় পড়ে তার মালিক মারা যায়।
সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৭ জানুয়ারি) জানিয়েছে, বিক্ষিত রানা ও পীযূষ নামে দুজনের সঙ্গে ছিল কুকুরটি। তারা দুজনই মারা গেছেন। ওই সময় তুষারপাতে তাদের মরদেহের ওপর বরফ জমা পড়ে।




তারা দুজন ব্রাহমোর নামে একটি মন্দিরের ভিডিও ধারণ করতে গিয়ে নিখোঁজ হন। পরে খারাপ আবহাওয়া ও ঠান্ডার কারণে তাদের মৃত্যু হয়। তাদের দুজনের মরদেহই একসঙ্গে পড়ে ছিল।নিখোঁজের চারদিন পর যখন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছান তখন তারা দেখতে পান পীযূষের একেবারে পাশে দাঁড়িয়ে আছে কুকুরটি।এটি চারদিন ধরে কোনো খাবার না খেয়ে তীব্র ঠান্ডার মধ্যে পীযূষের পাশেই ছিল। কুকুরটি যেন তার মালিকের মরদেহ পাহাড়া দিচ্ছিল।





উদ্ধারকারীরা যখন দুজনের মরদেহ আনতে যায় তখন কুকুরটি প্রথমে তাদের দিকে তেড়ে আসে। এরপর এটিকে শান্ত করে মরদেহ নিয়ে আসা হয়। কুকুরটি যেন পরে বুঝতে পারে তার মালিককে সহায়তা করতে এসেছেন উদ্ধারকারীরা।





সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ