ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইরানের বিক্ষোভে নিজের মৃত্যুর খবর টিভিতে দেখলেন ইসরাইলি তরুণী

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৪:৫৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৪:৫৯:৫৯ অপরাহ্ন
ইরানের বিক্ষোভে নিজের মৃত্যুর খবর টিভিতে দেখলেন ইসরাইলি তরুণী
ইরানের সাম্প্রতিক বিক্ষোভে ‘নিহত’ এক ভুক্তভোগী হিসেবে নিজের ছবি ইসরাইলের জাতীয় একটি টেলিভিশনে সম্প্রচার হতে দেখেছেন বিস্ময় প্রকাশ করেছেন নোয়া জিয়ন নামের এক ইসরাইলি তরুণী। ঘটনাটি সাম্প্রতিক অস্থিরতা ও তা মোকাবিলায় ইরান সরকারের ভূমিকা নিয়ে ইসরাইলি প্রশাসনের ছড়ানো ভুয়া খবরের একটি দৃষ্টান্ত হিসেবেই সামনে এসেছে।প্রেস টিভির এক প্রতিবেদন অনুসারে, কখনোই ইরানে পা রাখেননি নোয়া। গেল সোমবার (২৬ জানুয়ারি) নিজ বাড়িতে থাকার সময় ইসরাইলের চ্যানেল ১২ নিউজ চালু করেন তিনি। সেখানে দেখতে পান, ‘ইরানে বিক্ষোভে চার ইহুদি নিহত’ শিরোনামের নিচে তার ছবি দেখানো হচ্ছে! 

 

প্রতিবেদনটিতে তাকে ভুলভাবে সানাজ জাভাহেরিয়ান নামে পরিচয় করানো হয় এবং সেখানে ওই চ্যানেলটি দাবি করে যে তিনি একজন বিক্ষোভকারী ছিলেন এবং গ্রেফতার হওয়ার পর ইরানি নিরাপত্তা বাহিনী তাকে পিটিয়ে হত্যা করে। আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন কিছু ঘটবে… আমি তো আমার বাড়িতেই আছি! তিনি আরও বলেন, আমি এখানে, আমি জীবিত, বাড়িতে বসে আছি এবং আধা ঘণ্টার মধ্যে আমি প্রশিক্ষণে যাব। জীবনে কখনোই আমি ইরানে যাইনি।
 





ভিডিওটি ইরান পরিস্থিতি নিয়ে ইসরাইলি ভুয়া খবরের হাস্যকর দিকটিই তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে। এদিকে, এখন পর্যন্ত চ্যানেল ১২ এ বিষয়ে কোনো প্রকাশ্য সংশোধনী বা বিবৃতি দেয়নি। 
 

 
এরই মধ্যে নোয়ার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী একে ‘ইসরাইলি প্রোপাগান্ডা’র ব্যর্থতা অথবা নিছক সাংবাদিকতার ভুল হিসেবে তুলে ধরেছেন। একটি পোস্টে বলা হয়, ‘ইসরাইলি প্রোপাগান্ডা এতটাই কার্যকর যে টিভিতেই নিজের বসতিস্থাপনকারীদের মেরে ফেলে।’
 

সূত্র: প্রেস টিভি, আল জাজিরা

 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস