ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৩:১১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৩:১১:১৪ অপরাহ্ন
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রংপুরে জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।শুক্রবার বিকাল পৌনে ৪টায় রংপুরের পীরগঞ্জ বাবনপুরে উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার। এ বিষয়ে রংপুর পীরগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকালে পীরগঞ্জে আসবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন তিনি। এরপর তারেক রহমান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।




এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতারা। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।তারেক রহমানের নির্বাচনি জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহাজান আলী জানিয়েছেন, পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে ।





বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।   রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন- এটি আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।




রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী শামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের রংপুর আগমনকে কেন্দ্র করে পুরো জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কালেক্টরেট মাঠের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। তারেক রহমান এ জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুর জেলা কারাগারে কর্মরত  কর্মকর্তার বদলি

গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি