ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক!

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৩:২৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৩:২৩:৫৮ অপরাহ্ন
বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক!
বিয়ের মাত্র দুই মাস পরই স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন তরুণী। এ ঘটনায় মানসিক আঘাত সইতে না পেরে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতের কর্ণাটকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।শুক্রবার (৩০ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুই মাস আগে কর্ণাটকে সরস্বতী নামের তরুণীকে বিয়ে করেন হরিশ নামের তরুণ। তবে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় মানসিক আঘাত সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। একই ঘটনায় বিয়ের ঘটক ও সরস্বতীর চাচা রুদ্রেশও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

 


প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতায় হয়ে কারাগারে আছেন সরস্বতী।জানা গেছে, গত ২৩ জানুয়ারি মন্দিরে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হন সরস্বতী। এরপর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়।
 পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সরস্বতী শিবকুমার নামে তার পূর্ব-পরিচিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।খবর পেয়ে ৩০ বছর বয়সি হরিশ দায়ীদের নাম উল্লেখ করে একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন। হরিশের মৃত্যুর পর ঘটনায় মানসিক আঘাত পেয়ে ঘটক রুদ্রেশও (৩৬) আত্মহত্যা করেন।
 



 
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সরস্বতীর সঙ্গে শিবকুমারের সম্পর্কের কথা হরিশ আগে থেকেই জানতেন। তারপরও সরস্বতীর পরিবারকে রাজি করিয়ে তাকে বিয়ে করেন হরিশ। এই বিয়ের ব্যবস্থা করেছিলেন রুদ্রেশ।দাভানগেরে পুলিশ সুপার উমা প্রশান্ত বলেন, দুইপক্ষের অভিযোগের ভিত্তিতে দুটি মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, মানসিক আঘাত সইতে না পেরে দুজন আত্মহত্যা করেছেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার