ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৩:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৩:২৯:২৪ অপরাহ্ন
কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই
ভারতের কলকাতায় বাংলাদেশের শিল্প-সাহিত্য ও রাজনীতির একমাত্র ঠিকানা বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র। তবে বেশ কয়েক বছর ধরেই যেন কমছিল এর জৌলুস। চাহিদা মাফিক বই না থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছিলেন কলকাতার বাঙালিরা। সম্প্রতি নতুন করে সেজে ওঠায় আবারও কোলাহল বাড়ছে সেখানে। বইয়ের কর্নারে জায়গা পাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বইও। যা দেখে খুশি স্থানীয় গবেষকরা।কলকাতার জনবহুল পার্ক সার্কাস এলাকার তিন নম্বর সোহরাওয়ার্দী এভিনিউয়ের এই বাড়িটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ এক ঠিকানা। প্রাচীন বাড়িটির নিচতলায় আছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, শিক্ষা থেকে রাজনীতির বিষয়ভিত্তিক নানা স্বাদের বই।বাংলাদেশের স্বাধীনতার পরেই কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের তত্ত্বাবধানে গড়ে ওঠে এই গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রটি। তবে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বরাবরই বদলেছে এখানে থাকা বইয়ের ধরণ।
 



স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় দশকে গ্রন্থাগারটি বিশেষ রাজনৈতিক ঘরানার বইয়ের ভিড়ে পরিণত হয়েছিল। ফলে বাংলাদেশের প্রকৃত তথ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছিল।তবে এখন বদলেছে প্রেক্ষাপট। নতুন করে সব ধরনের বই জায়গা পাচ্ছে এখানে। আগতদের দৃষ্টি আকর্ষণ করতে প্রবেশপথেই তৈরি করা হয়েছে ‘বাংলাদেশ কর্নার’ নামে একটি আলমারি। বাংলাদেশের মূলধারার বইগুলো খুব সহজেই নজরে পড়ছে পাঠকের।চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সৌমিত্র দস্তিদার বলেন, গত কয়েকমাস আমি এখানে আসছি। খোঁজঝবর নিচ্ছি কী ধরনের বই যায়। তাজউদ্দীন আহমেদকে নিয়ে আমি বই লিখেছি। একাত্তরে বাংলাদেশের মূল জায়গাটা কী ছিল সেটা নিয়ে এখনও অনেক গবেষণা করছি।
 

 কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে বর্তমানে ২০ হাজারের মতো বই রয়েছে। এর মধ্যে বাংলাদেশি লেখকদের পাশাপাশি ভারতীয় লেখকদের বইও জায়গা পেয়েছে।কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন বলেন, ‘আমি এসে দেখেছি একটি নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কিছু ব্যক্তির বই এখানে রাখা ছিল। অনেকের হয়তো আগ্রহ আছে ভিন্নমত, দল ও ভিন্ন ব্যক্তি সম্পর্কে জানার আগ্রহ আছে। সেরকম কিছু কিন্তু ছিল না। আমি চেষ্টা করছি সেটার মধ্যে একটি ভারসাম্য আনার।’
 



সরকারি হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ জন পাঠক এই গ্রন্থাগারে বাংলাদেশ সম্পর্কে ধারণা নেন। সম্প্রতি বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি বইও জায়গা পেয়েছে গ্রন্থাগারটিতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা