ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সিনিয়র সহকারী সচিব কারাগারে ৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষে ভোট দেয়ার ঘোষণা আ.লীগ নেতার ইরানের বিক্ষোভে নিজের মৃত্যুর খবর টিভিতে দেখলেন ইসরাইলি তরুণী আগে বাসের ভেতর থেকে নামুন, তারেক রহমানকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বরফে চাপা পড়া মালিকের সঙ্গে টানা চারদিন না খেয়ে পাশে ছিল কুকুর ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত জামায়াতকে নারীরাই বেশি ভোট দেবেন, কারণ তারা শান্তিপ্রিয়: তাহের

কমতে শুরু করেছে তাপমাত্রা, ঘন কুয়াশার আভাস

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০১:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০১:৫৯:৩৯ অপরাহ্ন
কমতে শুরু করেছে তাপমাত্রা, ঘন কুয়াশার আভাস
অগ্রহায়ণ মাসের দ্বিতীয় দিন আজ রোববার। প্রকৃতিতে এখন হেমন্তকাল। ঋতুতে শীত না এলেও ভোর থেকে হিম হিম ঠাণ্ডা অনুভূত হচ্ছে সারাদেশে।দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। আগামী দুদিন দেশের উত্তারঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১৭ নভেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, আজ রোববার ও আগামীকাল সোমবার দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এসময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তরাঞ্চলে আপতত ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র কিছুটা কম থাকতে পারে। তবে আগামী মাসের শুরু থেকে দেশের সর্বত্র ঘন কুয়াশা পড়তে পারে।রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। এছাড়াও ঢাকায় ২০ ও পাবনায় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আজ সকালে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড