ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ১০:৩৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ১০:৩৫:১২ পূর্বাহ্ন
ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার
কলকাতার পার্ক স্ট্রিট এলাকার বহুল পরিচিত বার-কাম-রেস্তোরাঁ ‘অলিপাব’-এ এক অভিনেতা ও ইউটিউবারকে খাসির মাংসের বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযোগকারী অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি দুই বন্ধুকে নিয়ে ওই রেস্তোরাঁয় খাসির স্টেক অর্ডার করেছিলেন। তবে তাদের দাবি, অর্ডার অনুযায়ী খাবার না দিয়ে তাদের গরুর মাংস পরিবেশন করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সায়ক পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।




ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা পার্ক স্ট্রিটের একটি বড় রেস্তোরাঁয় খাসির স্টেক অর্ডার করেছিলাম। কিন্তু আমাদের গরুর মাংস দেওয়া হয়। তারা কিছু না জানিয়েই খাবার রেখে যায়। আমরা ভেবেছিলাম এটি খাসির মাংস। পরে আরেকটি ডিশ (খাবারের আইটেম) এনে কর্মীরা জানান, আগেরটি ছিল গরুর মাংস।ভিডিওতে সায়ক ও সংশ্লিষ্ট ওয়েটারের মধ্যে কথোপকথনও ধরা পড়ে। সেখানে সায়ক প্রশ্ন তোলেন, কীভাবে খাসির মাংসের অর্ডার গরুর মাংস হিসেবে ‘ভুল শোনা’ হতে পারে। ওই সময় ওয়েটার ভুল হয়েছে বলে স্বীকার করেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন সায়ক নিজের ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গ তোলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনি কীভাবে এমন ভুল করতে পারেন? আমি ব্রাহ্মণ, আমি খাসির মাংস চেয়েছিলাম, আর আপনি আমাকে গরুর মাংস পরিবেশন করলেন?



এ ঘটনার পর সায়ক পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা করে এবং শনিবার (৩১ জানুয়ারি) রেস্তোরাঁর এক কর্মীকে গ্রেপ্তার করে।কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইউটিউবারের অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মীদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।এদিকে এ ঘটনার ভিডিও প্রথমে সায়ক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেও পরে তা মুছে দেন। তবে ততক্ষণে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি ভিডিওটি পুনরায় পোস্ট করলে বিতর্ক আরও তীব্র হয়।





এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের নেতা কেয়া ঘোষ সামাজিক মাধ্যমে লিখেন, একজন পরিচিত ব্লগার ও অভিনেতা খাসির স্টেক অর্ডার করলেও তাকে গরুর মাংস পরিবেশন করা হয়। পরে এটিকে ভুল বলে চালানোর চেষ্টা করা হয়েছে। কেন বারবার হিন্দুদেরই সহজ টার্গেট করা হচ্ছে?ঘটনাটি ঘিরে বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র: এনডিটিভি

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী