ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ১২:০০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ১২:০০:২৬ অপরাহ্ন
কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি
ইতালি দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে বন্দীদের জন্য একটি ‘সেক্স রুম’ চালু করেছে। যেখানে বন্দীরা তাঁদের সঙ্গীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারবেন।এই কক্ষ মূলত সেই বন্দীদের জন্য নির্ধারিত, যাঁরা কারাগারে আসা তাঁদের সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে চান। এর মাধ্যমে বন্দীদের ‘ঘনিষ্ঠ সাক্ষাতের’ অধিকারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।একসময় কারাগারগুলোতে এ ধরনের ‘দাম্পত্য সাক্ষাৎ’ (conjugal visits) বেশ প্রচলিত ছিল। তবে নিরাপত্তাজনিত উদ্বেগ এবং বাজেট সীমাবদ্ধতার কারণে ধীরে ধীরে তা বন্ধ হয়ে যায়। আধুনিক কারাগারগুলোতে সাধারণত পারিবারিক সাক্ষাৎকে অগ্রাধিকার দেওয়া হয়, যৌন বা ঘনিষ্ঠ সাক্ষাৎকে নয়।তবে ইউরোপের বিভিন্ন দেশে এখনো দাম্পত্য সাক্ষাৎ চালু রয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস এবং সর্বশেষ ইতালিও রয়েছে।





ইতালিতে এই নতুন ‘সেক্স রুম’-এর প্রথম পরীক্ষামূলক ব্যবহার করা হয় গতকাল শুক্রবার। ওই দিন এক বন্দীকে তাঁর কারাগারে আসা সঙ্গীর সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য এই কক্ষে থাকার অনুমতি দেওয়া হয়।ইতালির উমব্রিয়া অঞ্চলের বন্দী অধিকারবিষয়ক ওমবাডসম্যান জিউসেপ্পে কাফোরিও ইতালির সংবাদ সংস্থা আনসাকে (ANSA) বলেন, ‘আমরা বলতে পারি, একধরনের পরীক্ষা সফল হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও এমন সাক্ষাৎ হবে। আমরা খুশি; কারণ, সবকিছুই নির্বিঘ্নে হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষার জন্য সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা জরুরি।



এই কক্ষ হয়তো শ্যাম্পেন আর গোলাপের পাপড়ি ছড়ানো কোনো হোটেল রুমের মতো রোমান্টিক নয়, তবে এতে একটি বিছানা ও একটি টয়লেট রয়েছে; যা অনেকের মতে ছাত্রাবাসের কক্ষের চেয়ে ভালো। (হাতকড়া দেওয়া হয় কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি!)অনুমোদনপ্রাপ্ত বন্দীরা সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত এই কক্ষ ব্যবহার করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে দরজায় তালা দেওয়া যাবে না, যেন প্রয়োজনে কারারক্ষীরা প্রবেশ করতে পারেন।ধারণা করা হচ্ছে, শুধু বিবাহিত বা দীর্ঘমেয়াদি সম্পর্কে থাকা বন্দীরাই এই সুবিধা পাবেন, তা-ও আগেভাগে যোগ্য হিসেবে বিবেচিত হলে। তবে এই ‘সুবিধা’ পাওয়ার জন্য ঠিক কী কী শর্ত পূরণ করতে হবে, তা এখনো স্পষ্ট নয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম