ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ১২:২৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ১২:২৯:৪৯ অপরাহ্ন
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
ভেনেজুয়েলায় প্রায় সাত বছর পর আবারও কূটনৈতিক উপস্থিতি জোরদারের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে দেশটিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নতুন শীর্ষ দূত লরা এফ. ডোগু। শনিবার রাজধানী কারাকাসে পৌঁছানোর তথ্য তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান।
একটি পোস্টে লরা ডোগু বলেন, ‘আমি ভেনেজুয়েলায় পৌঁছেছি।আমার দল ও আমি কাজ শুরু করতে প্রস্তুত।’ পোস্টের সঙ্গে বিমান থেকে নামা ও রানওয়েতে হাঁটার দুটি ছবিও প্রকাশ করা হয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, লরা ডোগু সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সঙ্গে কাজ করবেন। এর মাধ্যমে ভেনেজুয়েলা বিষয়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর তিন ধাপের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে।ডোগুর আগমনকে স্বাগত জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্তো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজের রূপরেখা তৈরির অংশ হিসেবেই এই সফর। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিদ্যমান মতপার্থক্য নিরসনের উদ্যোগ নেওয়া হবে।’লরা ডোগু বর্তমানে কলম্বিয়াভিত্তিক যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অ্যাফেয়ার্স ইউনিটের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।





তার কারাকাসে পৌঁছানোকে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক পুনরুদ্ধারের পথেএকটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।২০১৯ সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে কূটনীতিক প্রত্যাহার করে নেয় এবং কারাকাসে দূতাবাসের কার্যক্রম স্থগিত করে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধিদল দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো ভেনেজুয়েলা সফর করে।এর আগে বুধবার মার্কিন সিনেটের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘লরা ডোগু ভবিষ্যতে কারাকাস থেকেই নেতৃত্ব দেবেন এবং খুব দ্রুত ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি গড়ে তোলা হবে।এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে জানায়, দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু করতে ধাপে ধাপে পরিকল্পনা নেওয়া হচ্ছে।





এর মধ্যে অস্থায়ী কোনো কূটনৈতিক স্থাপনা চালুর বিষয়টিও রয়েছে।এদিকে সিআইএও ভেনেজুয়েলায় স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে বলে এর আগে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় নিজের প্রভাব ও উপস্থিতি বাড়াতে তৎপর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশটির তেল উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিতও দিয়েছেন।ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বিদেশি কম্পানিগুলোর জন্য তেল খাতে বিনিয়োগ সহজ করতে আইনি পরিবর্তন, রাজনৈতিক বন্দিদের মুক্তির লক্ষ্যে সাধারণ ক্ষমা আইন প্রস্তাব এবং একটি কুখ্যাত আটককেন্দ্র বন্ধের ঘোষণা রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র জানায়, ভেনেজুয়েলায় আটক সব মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম