ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত সাবেক পুলিশ সদস্যের মৃত্যু কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এনআইডির কপি চাওয়ায় ব্যাংকারের বিরুদ্ধে মামলা, আসামি সাংবাদিকও চাকা ভেঙে রানওয়েতে আটকা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন: হাসনাত জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং জুলাই সনদ নিয়ে আসিফ মাহমুদের ৪ শব্দের পোস্ট ভাইরাল প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন

রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩২:২৬ অপরাহ্ন
রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়ায় চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় ক্ষমা পেয়েছেন আশুলিয়া থানার তৎকালীন এসআই শেখ আবজালুল হক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আটজনকে হাজির করা হয়। দুপুর ১২টা ২৫ মিনিটে আট আসামিকেই ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষের কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় ওঠানোর পর থেকেই এসআই শেখ আবজালুল হককে নীরবে তসবিহ জপতে দেখা যায়। রায় ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত চোখ বন্ধ করে আবার কখনও মাথা নিচু রেখে প্রার্থনায় মগ্ন ছিলেন আবজালুল। তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।

মামলার রায়ে সাবেক স্থানীয় এমপি সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড, সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় আবজালুল হককে ক্ষমা করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল