ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৫:৪৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৫:৪৫:২৭ অপরাহ্ন
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 
যৌন আকাঙ্ক্ষা পূরণে অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে আর্মেনিয়ায় নবগঠিত রাজনৈতিক দল ‘স্ট্রং আর্মেনিয়া’। দলটির প্রতিষ্ঠাতা হলেন সারগিস কারাপেতিয়ান।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। 
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ানের দাবি করেছেন যে, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে কারণ হচ্ছে তাদের মধ্যে যৌনতার অসন্তুষ্টি। এই সমস্যার সমাধানে কোনো মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান বলেন, থাকা উচিত। এমন মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।  





দেশটিতে সেক্স মন্ত্রণালয়ের গঠনের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে বলেন, নারীরা যৌন অসন্তুষ্টির কারণেই রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।  ‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি দেশটিতে সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পরই গঠিত হয়। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি এই দল আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। দলটির প্রার্থী হতে পারেন সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ান।আগামী জুনে দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে জনমত জরিপে স্ট্রং আর্মেনিয়া ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ নিয়ে এগিয়ে আছে। জরিপে বলা হয়েছে, দেশটিতে প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্তহীন।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা