ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত সাবেক পুলিশ সদস্যের মৃত্যু কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এনআইডির কপি চাওয়ায় ব্যাংকারের বিরুদ্ধে মামলা, আসামি সাংবাদিকও চাকা ভেঙে রানওয়েতে আটকা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন: হাসনাত জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং জুলাই সনদ নিয়ে আসিফ মাহমুদের ৪ শব্দের পোস্ট ভাইরাল প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন যেভাবেই হোক ইরানের পতন, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

রোজ ডে তে জেনে নিন, কোন গোলাপের কী মানে

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১০:১৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১০:১৮:৫৮ পূর্বাহ্ন
রোজ ডে তে জেনে নিন, কোন গোলাপের কী মানে
ভালোবাসা সপ্তাহ শুরু হয়ে গেছে। আজ ৭ ফেব্রুয়ারি, রোজ ডে। প্রতি বছর এই দিনটি গোলাপ দিবস হিসেবে উদ্‌যাপনের মধ্য দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজন। প্রেম, ভালোবাসা আর অনুভূতি প্রকাশের প্রথম ধাপ হিসেবেই অনেকের পছন্দ গোলাপ।
ভালোবাসা দিবস মানেই ফুল, আর ফুলের রাজা হিসেবে গোলাপের আবেদন চিরকালীন। প্রিয়জনের প্রতি মনের কথা জানাতে গোলাপ উপহার দেওয়ার রীতি বহু পুরোনো। তবে সব রঙের গোলাপের অর্থ এক নয়। রংভেদে প্রতিটি গোলাপই বহন করে ভিন্ন ভিন্ন বার্তা ও অনুভূতি।
কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর আবেগ ও অভিব্যক্তি প্রকাশে সহায়তা করে। তাই কাউকে গোলাপ উপহার দেওয়ার আগে জেনে নেওয়া জরুরি—কোন রঙের গোলাপ কী বোঝায়।


লাল গোলাপ


গোলাপ বলতেই যে রঙটি সবার আগে চোখে ভাসে, তা হলো লাল। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। কাউকে ভালোবাসার কথা সরাসরি জানাতে চাইলে লাল গোলাপই সবচেয়ে উপযুক্ত।


গোলাপি গোলাপ



প্রশংসা, সৌন্দর্য বা মুগ্ধতা প্রকাশ করতে গোলাপি গোলাপের জুড়ি নেই।


ল্যাভেন্ডার গোলাপ


এই রঙের গোলাপ তুলনামূলকভাবে বিরল। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেওয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।


কমলা গোলাপ


তীব্র আবেগ, আকর্ষণ ও আকুতির প্রতীক কমলা গোলাপ। মনের কথা মুখে বলতে না পারলে লাল গোলাপের চেয়েও কমলা গোলাপ বেশি কার্যকর হতে পারে।


হলুদ গোলাপ


হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও উজ্জ্বল ও আনন্দময় করতে এই রঙের গোলাপ উপহার দেওয়া যেতে পারে।


সাদা গোলাপ


সাদা গোলাপ সারল্য ও পবিত্রতার প্রতীক। যদিও রোজ ডে-তে এটি সবচেয়ে জনপ্রিয় নয়, তবে প্রিয় মানুষের সরলতা ও নিষ্পাপ গুণের প্রশংসা জানাতে সাদা গোলাপ উপযুক্ত।


পিচ গোলাপ


রোজ ডে-তে পিচ গোলাপ হতে পারে ভিন্নরকম বার্তাবাহক। এর অর্থ—আপনি প্রেমে পড়েছেন, কিন্তু তা প্রকাশ করতে লজ্জা পাচ্ছেন। না বলা কথাগুলো পিচ গোলাপই নিঃশব্দে বুঝিয়ে দিতে পারে।



ভালোবাসার সপ্তাহে একটি গোলাপই হয়ে উঠতে পারে মনের গভীর অনুভূতির ভাষা। তাই আজ রোজ ডে-তে গোলাপ বাছাইয়ের সময় রঙের অর্থ জানা থাকলে, ভালোবাসার প্রকাশ হবে আরও অর্থবহ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা