ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৫:০৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৫:০৬:৫০ অপরাহ্ন
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি চায়ের রাজধানী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছি। চা শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেই ভুলে যাব। আমি তাদের জন্য স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে। আমরা চাই যদি একজন শ্রমিক ভাই বা বোনের মেধাবী সন্তান হয় রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।’শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।




ডা. শফিকুর রহমান বলেন, ’সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণমানের আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ার কারণে শুধু লন্ডন থেকে বিমানে ওঠানামা হয়। আর মাঝে মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ থেকে দু-একটা বিমান সিলেট হয়ে ঢাকা যায়। কিন্তু আমাদের বিপুলসংখ্যক মানুষ ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আছেন। বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিামনবন্দর আছে। দুটি বিামনবন্দরে এয়ারলাইনস নামে। কিন্তু সিলেটে আসে না। সিলেটীরা মুক্তিযুদ্ধের পর দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছেন। জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিামনবন্দর হবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ফ্লাইট সিলেট আবার আসবে।




তিনি বলেন, ‘আমরা পাহাড়ি, সমতল, নিম্নাঞ্চল ও সব জাতিবর্ণ এবং শ্রেণির মানুষদ নিয়ে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়বে, আরেকটি শ্রেণি থাকবে ভুখা এটা হতে দেব না। ১২ তারিখের ভোট হবে বাংলাদেশ পরিবর্তনের ভোট। এটা ২৪ এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। এ ভোটের সঙ্গে গণভোট ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো।শফিকুর রহমান বলেন, ‘এ দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। মুখের কথা নয়, ঠোঁটের কথা নয় এটা আমাদের বুকের কথা। যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এ জাতি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে।’




তিনি বলেন, ‘দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অনেক লোক দেশের বাইরে যান। সেখানে অনেক প্রবাসী ভাইয়ের মৃত্যু হলে তাদের নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। আমরা এটা চাই না। আমরা চাই রাষ্ট্র তার নিজ দায়িত্বে এ লাশগুলো সম্মানের সঙ্গে বাংলাদেশে নিয়ে আসবে। আবার কোনো শ্রমিক প্রবাসে কাজ করতে গিয়ে যদি মারা যায় তার পরিবারের দায়িত্ব নেওয়া হবে। সে বেওয়ারিশ পড়ে থাকবে না। তার পরিবারের দায়িত্ব নেবে সরকার। দেশে চুরি এবং চাঁদাবাজি বন্ধ হলে এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা যাবে।জামায়াত আমির বলেন, ‘গণভোট বাংলাদেশকে বদলে দেওয়ার ভোট, নতুন বাংলাদেশের জন্মের ভোট, চব্বিশের যোদ্ধাদের, শহীদদের আকাঙ্ক্ষার ভোট। সেই ভোট হচ্ছে গণভোট। সেই ভোটে ‘হ্যাঁ’ হবে। ‘হ্যাঁ’ মানে আজাদি, না মানে গোলামি।’





কুলাউড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী সায়েদ আলীকে নিয়ে জামায়াত আমির বলেন, ‘কুলাউড়া আসনে প্রার্থী দুজন। একজন সায়েদ আলী। আর ছায়াপ্রার্থী হিসেবে আছি আমি।’কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে আয়োজিত জনসভায় জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলীর পরিচালনায় ও জেলা জামায়াতের আমির আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শরিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স