ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ , ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয় জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ ‘ভিআইপি’ বন্দিরা রবি ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির গাদ্দাফি পুত্রের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান আমিরাতে লটারিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা পেলেন বাংলাদেশি প্রবাসী রোজ ডে তে জেনে নিন, কোন গোলাপের কী মানে অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে?

ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয়

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১০:১৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১০:১৯:৩৬ পূর্বাহ্ন
ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয়
ভালোবাসতে বিশেষ কোনো দিন যদিও প্রয়োজন হয় না, তবু একটি বিশেষ দিন থাকলে মন্দ কী! সেই দিনটি ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ পালিত হয় বিশ্বজুড়ে। আর ভালোবাসার এই উদযাপন চলে সাতদিন ধরে। নানা মোড়কে জড়ানো প্রেমের রঙিন প্রকাশের পর সবশেষে আসে ভালোবাসার দিন।




গতকালই ছিল রোজ ডে। অর্থাৎ ভালোবাসার সপ্তাহের প্রথম দিনটি শুরু হয় গোলাপ দেয়ার মাধ্যমে। লাল গোলাপ দিয়ে পরস্পরের ভালোবাসাটা আরেকটু গভীর করে নেয়ার দিন এটি। চলুন জেনে নেই বাকি দিনগুলোর খবরও-


প্রোপোজ ডে (৮ ফেব্রুয়ারি)
রোজ ডে-র পরই প্রোপোজ ডে। এদিন গোলাপের তোড়া তো থাকেই, আংটি দিয়েও প্রেম নিবেদন করেন অনেকে। এই দিনটি বিশেষ করে তুলতে একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারও সারেন অনেকে। এদিন নিজের প্রিয় মানুষটিকে মন খুলে মনের কথা জানান। যদি সে আপনার সত্যি ভালোবাসা হয়, তবে হ্যাঁ বলবেই!


চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি)
ভাবছেন, চকোলেট দিতে আবার আলাদা দিন লাগে নাকি! কিন্তু ওই যে, ভালোবাসায় রঙিন করার সপ্তাহ, তার একটি অংশ হলো চকোলেট ডে। প্রিয় মানুষটির মন গলাতে এর জুড়ি মেলা ভার। তার পছন্দের চকোলোট কিনে দিন আর ভালোবাসা জানান। তার মন তো ভালো হবেই, আপনিও আরও প্রিয় হয়ে উঠবেন।



টেডি ডে (১০ ফেব্রুয়ারি)
গোলাপ, চকোলেটের পাশাপাশি নরম তুলতুলে টেডি না থাকলে যেন মানায় না! ছোট বড় যাই হোক না কেন, টেডি বিয়ার অধিকাংশ মেয়েরই পছন্দের জিনিস। তাই এই দিনটিতে প্রিয়তমাকে টেডি উপহার দিন।


প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি)
পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলে সেই ভালোবাসা টিকে থাকার সম্ভাবনা বেশি। আর এই দিনটি হলো সেই প্রতিশ্রুতি করার দিন। প্রতিশ্রুতি উপহারের থেকেও দামি জিনিস। হৃদয়ের আঙিনায় এই প্রমিস রয়েছে অনেকটা জায়গা জুড়ে।


হাগ ডে (১২ ফেব্রুয়ারি)
একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকলেই দেখবেন, অদ্ভুত ভালোলাগায় মনটা ভরে যাচ্ছে। আমাদের মনের কথাগুলো সব সময় প্রকাশ করতে পারি না। তাই একে অপরকে হাগ করে অনেক কিছুই বলা হয়ে যায়।






কিস ডে (১৩ ফেব্রুয়ারি)
এই দিনটি নিজের যত্নবান ও দায়িত্ববান দিকটি প্রকাশের দিন। কপালে ঠোঁটের ছোঁয়া বোঝা যায় মানুষের মন। ব্যক্তিত্বের পরিচয় ঘটে এই দিনটিতে।




ভ্যালেন্টাইন ডে (১৪ ফেব্রুয়ারি)
অবশেষে সেই স্পেশাল দিনের অপেক্ষা শেষ। ভালোবাসায় রঙিন হয়ে উঠুক এমন দিন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয়

ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয়