ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ১০:১৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ১০:১৯:০১ পূর্বাহ্ন
নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট
সাতসকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী এবং যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তীব্র যানজট রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক থেকে মদনপুর এলাকা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার অংশে যানজট রয়েছে। তুলনামূলক যানবাহনের বাড়তি চাপের ফলে যানজট সৃষ্টি হতে দেখা গেছে।যানজটে আটকে থাকা শরিফুল ইসলাম নামের মোটরসাইকেল আরোহী জানান, মেঘনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ১০ তলায় আটকে রয়েছি। প্রায় ৪০ মিনিট ধরে আমি আটকা আছি।




শাওন নামের এক যাত্রী বলেন, একইস্থানে অনেকক্ষণ যাবত গাড়ি আটকে রয়েছে। যানজটের কারণ জানতে পারছি না।নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজটকয়েকজন বাসচালকের মতে, নির্বাচন উপলক্ষে মানুষজন নিজ নিজ গ্রামে যাচ্ছে। ফলে গাড়ির বাড়তি চাপ রয়েছে। আর এতেই যানজট সৃষ্টি হয়েছে।




এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, আমাদের অধিকাংশ পুলিশ সদস্য নির্বাচনি ডিউটিতে থাকায় আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। সারারাত জ্যাম নিয়ে কাজ করেছি। মূলত যানজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বরপা এলাকায় গাড়ি যেতে পারছে না এবং গাড়ির বাড়তি চাপের ফলে। আমরা যানজট নিরসনে কাজ করছি।


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জাগো নিউজকে বলেছেন, সড়কে কোনো দুর্ঘটনা কিংবা যানজট সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে দেখিনি। আমি গভীর রাত পর্যন্ত মহাসড়কে ছিলাম। খোঁজ নিয়ে দেখছি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী