ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ১১:৩৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ১১:৩৩:৪০ পূর্বাহ্ন
প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর
ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাস পর স্বামীকে হত্যার অভিযোগে এক নববধূসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ‘রাজস্থান হানিমুন মার্ডার’ নামে আলোচনায় এসেছে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, অভিযুক্ত ২৩ বছর বয়সী তরুণী অঞ্জলি। তিনি সাত বছর আগে একটি অনুষ্ঠানে ওয়েটার হিসেবে কাজ করেছিলেন। সেখানে ২৫ বছর বয়সী সঞ্জয়ের সঙ্গে পরিচিত হন। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ২০২৪ সালে মোবাইল ফোন কেনার পর তাদের আবার যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু পরিবারের সিদ্ধান্তে ২০২৫ সালের ৩০ অক্টোবর অঞ্জলির বিয়ে হয় এম কম পাস আশীষ কুমারের সঙ্গে। বিয়ের পরও অঞ্জলি ও সঞ্জয়ের যোগাযোগ চলতে থাকে। পুলিশ বলছে, হত্যার প্রায় ১৬ দিন আগে অঞ্জলি বাবার বাড়িতে গিয়ে প্রেমিকের সঙ্গে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।

গত ৩০ জানুয়ারি রাতে পরিকল্পনা অনুযায়ী অঞ্জলি স্বামীকে হাঁটতে বের হতে বলেন এবং ফোনে সঞ্জয়কে অবস্থান জানান। সঞ্জয় তার দুই সহযোগীকে নিয়ে আগে থেকেই রাস্তায় ওত পেতে ছিল। সেখানে পৌঁছালে তারা আশীষকে লাঠি দিয়ে আঘাত করে এবং পরে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাকে ডাকাতি বা দুর্ঘটনা হিসেবে দেখাতে অঞ্জলি নিজের কানের দুল ও স্বামীর ফোন হামলাকারীদের দিয়ে দেন এবং নিজে অচেতন হওয়ার ভান করে রাস্তায় শুয়ে পড়েন। পরে পথচারীরা পুলিশকে খবর দিলে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশীষকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তে মাথায় গুরুতর আঘাত ও শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ মিললে তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশ এরই মধ্যে অঞ্জলি, তার প্রেমিক সঞ্জয় এবং দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস