ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৪:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৪:৩৫:৩৬ অপরাহ্ন
ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া
ঢাকা-৩ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এই মহড়াকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখানো হয়।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে মহড়াটি শুরু হয়।পরে এটি আব্দুল্লাহপুর, রাজেন্দ্রপুর, ঝিল মিল, কদমতলী, জনি টাওয়ার, জিনজিরা টিনপট্টি, বাবুবাজার ব্রিজ, পুনরায় কদমতলী হয়ে ইকুরিয়া অতিক্রম করে হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়।মহড়ায় কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শোভন এবং লেফটেন্যান্ট জুবায়েরের নেতৃত্বে ৫২ সদস্যের একটি যৌথ বাহিনীর প্যাট্রল টিম অংশ নেয়।





মহড়াকালে সাংবাদিকদের মেজর শোভন বলেন, ভোটারদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই—প্রত্যেকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।তিনি আরও বলেন, ঢাকা-৩ আসনে নির্বাচনী দায়িত্বে যৌথ বাহিনী নিয়োজিত রয়েছে। কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সকল সদস্য মাঠে কাজ করছে। যেসব কেন্দ্রে যানবাহন প্রবেশ সম্ভব নয়, সেখানেও দ্রুত পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি রয়েছে।যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।




মেজর শোভন বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা সবাই সমন্বিতভাবে কাজ করছি।স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে এমন টহল ও মহড়া ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সহায়ক হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম