ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৪:৩১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৪:৩১:৩৭ অপরাহ্ন
নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন এবং এর আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।ইসির সাম্প্রতিক নির্দেশনায় জানানো হয়েছে, নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে এ সময়ে গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে—এ বিষয়ে কোনো বিধিনিষেধ নেই।




এদিকে ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াত সহজ করতে ওই দিন স্বাভাবিক সময়সূচির বাইরে অতিরিক্ত মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে মেট্রোরেল সেবা চালু থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চললেও ভোটের দিন অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। যদিও বাস চলাচলে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই, তবে পরিবহন খাতের কর্মীদের বড় একটি অংশ ভোট দেওয়ার কারণে ছুটিতে থাকবেন। বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, ১১ ফেব্রুয়ারি বাস চলবে, তবে ১২ ফেব্রুয়ারি ভোট শেষে রাতের দিকে আবার কিছু সার্ভিস চালু হতে পারে।






রেল চলাচল নির্বাচন ও গণভোটের দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে। যাত্রী সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসা, সংবাদপত্র পরিবহন, সাংবাদিক, পর্যবেক্ষক, বিমানবন্দরগামী যাত্রী, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় অতিরিক্ত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারনে মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড, উপকারিতা কী?

যে কারনে মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড, উপকারিতা কী?