ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৪:৫৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৪:৫৮:৫২ অপরাহ্ন
বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়
ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণী আমদানির প্রস্তাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জিন্ডো কাউন্টির প্রধান কিম হি-সু। এমন পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। দেশটির এই কর্মকর্তা জন্মহার বাড়াতে বিদেশ থেকে তরুণী আমদানির প্রস্তাব দেন বলে জানান। খবর বিবিসির।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কিম হি-সু এক বৈঠকে প্রস্তাব দেন যে জন্মহার বাড়াতে কোরিয়ার গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের জন্য ‘ভিয়েতনাম বা শ্রীলঙ্কা’ থেকে তরুণী আমদানি করা যেতে পারে। তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পরেই সমালোচনার ঝড় ওঠে। সমালোচকেরা কড়া নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের মন্তব্য নারীদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি এটি নারীদের ‘পণ্য’ হিসেবে উপস্থাপনের শামিল।এমন মন্তব্যের দায়ে ইতোমধ্যে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে কিম হি-সুকে বহিষ্কার করা হয়েছে। 





দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী ৬০ বছরের মধ্যে দেশটির ৫ কোটি জনসংখ্যার অর্ধেক কমে যাওয়ার শঙ্কা রয়েছে।কিম হি-সুর এমন প্রস্তাবের কড়া নিন্দা জানিয়েছে ভিয়েতনাম। সিউলে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস ইতোমধ্যে এর প্রতিবাদ জানিয়েছে। তবে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ এনিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে এরই মধ্যে এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কিম। তিনি নিজের ভাষাকে ‘অনুপযুক্ত’ বলে স্বীকার করেছেন।  
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম