ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ঘরেই বানান ন্যাচারাল লিপ বাম

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:২৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:২৭:৪৪ অপরাহ্ন
ঘরেই বানান ন্যাচারাল লিপ বাম
শীত এলে ঠোঁট আদ্রতা হারাতে শুরু করে। ঠোঁটের আদ্রতা ও কোমলতা ধরে রাখার জন্য লিপ বাম ব্যবহারের পরাশর্ম দেয় রূপ বিশেষজ্ঞরা। শীতের শুরুতে যদি ঠোঁটের ঠিকমতো যত্ন নেন তাহলে শীতজুড়ে ভালো থাকবে ঠোঁট। রাতে ঘুমাতে যাওয়ার আগে লিপ বাম ব্যবহার করতে পারেন। এতে পুরো রাত ঠোঁট পুষ্টি পাবে। ঠোঁটের কোমলতা বজায় থাকবে। ঘরেই বানিয়ে নিতে পারেন লিপ বাম। উপায় জেনে নিন।

নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলির লিপ বাম: এক চা চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে এক চা চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণে পছন্দমতো এসেনশিয়াল অয়েল কিংবা ভ্যানিলা এসেন্স যোগ করে নিতে হবে। এরপর ছোট কাচের শিশিতে সংরক্ষণ করতে হবে।

বিট ও ঘিয়ের লিপ বাম: এক টুকরো বিট ও ঘি মিশিয়ে লিপবাম তৈরি করে নিতে পারেন। এজন্য বিটের রসের সঙ্গে  ঘি মিশিয়ে ফ্রিজে ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপর মিশ্রণটা বের করে একটু ফেটিয়ে নিন। তারপর আবার ১০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। তৈরি ঘি ও বিটের লিপ বাম। বিট ও ঘি-এর ন্যাচারাল লিপ বাম ঠোঁটের যত্ন নেয় এবং ঠোঁটের কালচে ভাব দূর করে।

স্ট্রবেরি ও নারকেল তেলের লিপ বাম: সবচেয়ে সহজে বানিয়ে নিতে পারেন স্ট্রবেরির লিপ বাম। এজন্য ২টি স্ট্রবেরি টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। স্ট্রবেরির পেস্টের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে ফ্রিজে রেখে দিন। মিশ্রণ জমে গেলেই স্ট্রবেরির লিম বাম তৈরি হয়ে যাবে। 

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?