ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মারা যাননি হান্নান মাসউদের ভাই, ছড়ানো খবরটি গুজব

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০২:৩৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০২:৩৪:১৭ অপরাহ্ন
মারা যাননি হান্নান মাসউদের ভাই, ছড়ানো খবরটি গুজব
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ভাই মারা গেছেন—এমন একটি ভিত্তিহীন তথ্য বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে।


সকালের পর থেকেই দেশ-বিদেশে অবস্থানরত হাতিয়াবাসীর বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে শোকবার্তা প্রকাশ করতে দেখা যায়। অনেকেই যাচাই-বাছাই ছাড়াই পোস্ট শেয়ার করতে থাকেন, ফলে অল্প সময়ের মধ্যেই গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে হাতিয়া উপজেলা প্রশাসন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, “প্রিয় হাতিয়াবাসী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদ সাহেবের ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে জানা গেছে, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মৃত্যুর খবরটি সম্পূর্ণ অসত্য।”

বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “হাতিয়াকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাঠে রয়েছি। কোথাও কোনো সমস্যা বা অভিযোগের কথা শুনলেই তাৎক্ষণিকভাবে যাচাই করছি। হান্নান মাসউদের ভাই মারা যাননি—এ তথ্য আমরা নিশ্চিত হয়েছি।”

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনকে ঘিরে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে তারা আহ্বান জানান, কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই সংশ্লিষ্ট সূত্র থেকে যাচাই করতে এবং দায়িত্বশীল আচরণ করতে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি কিংবা জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন গুজব ছড়ানো হতে পারে। তারা বলেন, একটি মৃত্যু সংবাদ অত্যন্ত সংবেদনশীল বিষয়; এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো শুধু অনৈতিকই নয়, আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে, আবদুল হান্নান মাসউদের ভাই সুস্থ আছেন এবং স্বাভাবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। প্রশাসন পুনরায় সবাইকে সতর্ক থাকার এবং গুজব প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে