ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

১৭ বছর পর ভোট দিয়ে কাঁদলেন বৃদ্ধা হাসিনা বেগম

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০২:৩৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০২:৩৫:৫৮ অপরাহ্ন
১৭ বছর পর ভোট দিয়ে কাঁদলেন বৃদ্ধা হাসিনা বেগম
গত ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছি। কোনো দিন ভাবিনি এ জীবনে আর ভোট দিতে পারব। মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় হয়তো জীবনের শেষবারের মতো ভোট দিলাম। কান্নাজড়িত কণ্ঠে এভাবেই বলছিলেন হাসিনা বেগম (৬৫)। তিনি যশোরের গোড়পাড়া গ্রামের আদম আলীর স্ত্রী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুর ১টার দিকে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় হাসিনা বেগমের সঙ্গে। দেবর রুহুল আমিনের স্ত্রী রাশিদা বেগমের হাতে ভর দিয়ে ভোট দিতে আসেন তিনি। হাসিনা বেগম বলেন, আমার তিন ছেলে। গত ১৭ বছর ধরে নির্যাতন সহ্য করেছে। বিনা কারণে মার খায়নি আমার পরিবারে এমন কোনো সদস্য নেই। সবাইকে মারধর করা হয়েছে। সব বিচার আল্লাহর কাছে দিয়ে রেখেছিলাম।




হাসিনা বেগমের দেবর রুহুল আমিনের স্ত্রী রাশিদা বেগম বলেন, শুধু মারধরই নয়, একাধিকবার চাঁদা দিয়েছি। একদিকে পরিবারের অভাব অপর দিকে জরিমানার নামে চাঁদা দিতে গিয়ে অনাহারে দিরেন পর দিন কাটিয়েছি। সরেজমিনে গোড়পাড়া ভোটকেন্দ্রে দেখা গেছে, নারীদের দীর্ঘ লাইন। তবে পুরুষদের লাইন ছিল শূন্য। দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা জানান, উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. শাহাবুদ্দিন জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৪৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ হাজার ৪৭৩ এবং পুরুষ ভোটার ১ হাজার ৪৭৫। দুপুর ১টা পর্যন্ত এ কেন্দ্রে ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলেও জানান তিনি। ডিহি ও নিজামপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান বলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের বিজিবি ও পুলিশ সদস্যরা অ্যাকটিভ আছে।






যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানান, যশোরের ছয়টি সংসদীয় আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপির মোট ১৪ হাজার ৬২ সদস্য দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী