ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় আটক ২

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৪:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৪:৫২:৪৪ অপরাহ্ন
দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় আটক ২
‎দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামের দুই কর্মীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পৌর শহরের চকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ‎
আটককৃতরা হলেন- বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার আজিম উদ্দীনের ছেলে নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের গাব্রিয়েল মন্ডলের ছেলে সেতু মন্ডল (৩৪)।‎স্থানীয়রা জানান, ভোটের দিন সকাল ৭টার দিকে আটক দুইজন বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফিসারি অফিস সংলগ্ন চকপাড়া কলযাণপুর গ্রামে প্রবেশ করে আদিবাসী পাড়া ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় ভোটারদের মাঝে গোপনে ভোটার প্রতি নগদ ৫০ টাকা করে বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা টাকাসহ তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করেন।





খবর পেয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লিয়াকত আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন। আটককৃত দুইজন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের নগদ টাকা বিতরণের বিষয়টি স্বীকার করেছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটারদের মাঝে যাতায়াতের টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামীর দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি