ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর

ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৪:৫৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৪:৫৫:১৭ অপরাহ্ন
ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে অগ্নিসংযোগ
মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুনে পোড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, একজন খড় দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়। এতে ভোটকেন্দ্রের আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে সবকিছু স্বাভাবিক হয়।      




মাদারীপুরের রাজৈর ইউএনও মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এই আগুন ধরিয়েছে এখনো জানা যায়নি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলের আগুনের কারণে বিশেষ কোনো সমস্যা তৈরি হয়নি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কমেন্ট বক্স
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭